The Best Way to Prepare Google Spreadsheet for Lead Generation | Lead Ge...
Reviewed by gigsber
on
May 09, 2022
Rating:
Reviewed by gigsber
on
May 09, 2022
Rating: 5
এই ফিচারের কাজ কিঃ
ইউটিউব প্রিমিয়ার ফিচারের মাধ্যমে আপনার আপলোড করা ভিডিওটি যখন পাবলিস্ট হবে তার ত্রিশ মিনিট আগেই আপনার সাবস্ক্রাইবাদের কাছে নোটিফিকেশন পৌছ যাবে। তখন যদি আপনার সাবস্ক্রাইবার নোটিফিকেশনে ক্লিক করে তাহলে আপনার সাবস্ক্রাইবার আপনার সেই ভিডিওতে চলে যাবে, এখানে আসার পর ভিজিটর শুধু থাম্বনেলটা দেখতে পারবে। চাইলে লাইক ডিজলাইক এবং কমেন্টস করতে পারবে কিন্তু ভিডিওটি প্লে করতে পারবে না। তবে ভিডিওতে কত সময় পরে প্রিমিয়ার প্লে হবে তা দেখতে পারবে। চাইলে সেট রিমাইন্ডার বাটনে ক্লিক করে ভিডিওটি প্রিমিয়ার প্লে হওয়ার দুই মিনিট আগে আরেকবার নোটিফিকেশন পেতে পারবে এবং সেই সময় ভিডিওটিতে কাউন্টডাউন দেখা যাবে। কাউন্টডাউন শেষ হলে ভিডিওটা লাইভস্ট্রিমিং এর মত করে প্লে হবে। তখন ভিডিওটি কেউ চাইলে টেনে টেনে দেখতে পারবে না, আবার লাইভ চ্যাটিং অপশানও চালু হয়ে যাবে ভিডিওর পাশে। এটাই হলে ইউটিউব প্রিমিয়ার। এতে করে ভিডিওর ওয়াচটাইম আগের তুলনায় একটু বেশি পাওয়া যায়। যখনই ভিডিওটা সম্পুর্ন প্লে হবে তারপর ভিডিওটা স্বাভাবিক ভাবে যে কেউ নিজের ইচ্চামত দেখতে পারবে।
কিভাবে করতে হবেঃ
ইউটিউব প্রিমিয়ার করতে চাইলে প্রথমে আপনার ভিডিওটিকে প্রাইভেট অবস্থায় আপলোড করতে হবে। আপলোড সম্পূর্ন হলে টাইটেল ডেসক্রিপশন ট্যাগ এবং থাম্বনেল ঠিক মত দেওয়ার পর ভিডিওটি সিডিওল করে যে সময় পাবলিস্ট করতে চান সেই সময় সিলেক্ট করে প্রিমিয়ার অন বা এনাবল করে দিবেন তারপর সেভ বাটন ক্লিক দিয়ে দিবেন। কাজ শেষ।
আশা করি বুজতে পারছেন তবে আমার লেখাতে যদি কোন ভুল থাকে তাহলে কমেন্ট করে জানাবেন।
মনিটাইজ পাওয়ার পর আমরা সবাই আগের পাবলিস্ট করা ভিডিও গুলোতে মনিটাইজ এনাবল করতে গিয়ে কেউ কেউ নতুন একটা সমস্যায় পড়ি। সেটা হলো কিছু কিছু ভিডিওতে ডলার চিহ্ন হলুদ রংয়ের দেখা যায়। তখন আমরা অনেকে বুজতে পারিনা কেন সমস্যাটা হয়। এটা সাধারনত কোন সমস্যা না, আমি নিজেও এই সমস্যায় পড়েছিলাম। তখন আমি দুই একজনের কাছে বিষয়টা শেয়ার করে সমাধান নিলাম।
আপনার ভিডিওতে যদি ডলার চিহ্ন হলুদ হয়ে যায় এর মানে হচ্ছে আপনার ভিডিওর মেটাডাটা অনুযায়ী কোন ধরনের এড বা বিজ্ঞাপন ইউটিউবের হাতে নাই। এই সমস্যাটা হয় সাধারনত আপনার ভিডিওর টাইটেল এসইও ফ্রেন্ডলি না এর মানে আপনার ভিডিওর টাইটেলে যে কিওয়ার্ড আছে সেই কিওয়ার্ডে কোন কোম্পানী বিজ্ঞাপন বিড করে নাই বা ইউটিউবের রোবট আপনার টাইটেল থেকে সঠিক কিওয়ার্ড সিলেক্ট করতে পারে নাই বা আপনার টাইটেল এবং ডেসক্রিপশন ইউটিউব এলগরিদমের নিয়ম মত লিখা নাই। যার কারনে ইউটিউব রোবট বা এলগরিদম নিয়মানুযায়ী আপনার ভিডিওতে বিজ্ঞাপন দেখায় না, এবং মনিটাইজ ভিডিওর পাশে ডলার চিহ্নটা হলুদ রংয়ের দেখায়।
ইউটিউব চ্যানেলের মনিটাইজ ভিডিওর ডলার চিহ্ন হলুদ হয়ে গেলে আপনি তিন ভাবে সমাধান করতে পারেন।
সমাধান একঃ
আপনি ইউটিউবের কাছে আপিল করতে পারেন। সেক্ষেত্ররে আপনার ভিডিওটা নির্দিষ্ট সময়ের মধ্যে ১০০০ ভিউ হতে হবে। তারপর ইউটিউব রিভিউ করে দেখবে যে আপনার ভিডিওতে এড দেওয়া যায় কিনা। যদি তারা চায় বিজ্ঞাপন দেখাতে পারে আবার নাও দেখাতে পারে।
সমাধান দুইঃ
আপনার যে ভিডিওর ডলার চিহ্ন হলুদ হয়েছে। সেই ভিডিওটাকে প্রাইভেট করে দিবেন এবং ভিডিওর মনিটাইজ বন্ধ করে দিবেন। তারপর ভিডিওর টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ এবং থাম্বনেল কন্টেন্টের সাথে মিল রেখে পরিবর্তন করে দিবেন। তারপর ভিডিওটা কয়েকদিন আবার পাবলিক করে দিবেন এবং মনিটাইজ অন করে দিবেন। যদি দেখেন ভিডিওর ডলার চিহ্ন সবুজ থাকে তাহলে মনে করবেন এই ভিডিওতে ইউটিউব আবার বিজ্ঞাপন দেখাবে। তবে দুই একদিন পর পর চেক করে দেখবেন ডলার চিহ্ন সবুজ আছে নাকি হলুদ হয়ে গেছে। যদি আবার হলুদ হয়ে যায় তাহলে আবার মেটাডাটা পরিবর্তন করে দেখবেন। এভাবে আপনার কিছু কিছু ভিডিও ঠিক হতে পারে।
সমাধান তিনঃ
ডলার চিহ্ন হলুদ ভিডিওটি যদি ইভারগ্রীন ভিডিও হয়ে থাকে এবং এর অর্জিনাল ভিডিও যদি আপনার কাছে থেকে থাকে তাহলে চ্যানেলের ভিডিওটা ডিলিটে করে দিবেন। ভিডিওটি নতুন মেটাডাটা দিয়ে কয়েকদিন পর আবার আপলোড করবেন। তখন দেখবেন ডলার চিহ্ন হলুদ হবে না।
♦ তবে আমি দুই ও তিন নাম্বার স্টেপ ফলো করে মোটামোটি ভাল রেজাল্ট পেয়েছি। আপনার কাছে যদি এর চেয়ে ভাল কোন সমাধান থাকে ত কমেন্ট করে বলতে পারেন।
সতর্কতাঃ আপনার কোন ভিডিও যদি ভাল ভিউ হতে থাকে তাহলে এক নাম্বার পন্থা অবলম্বন করবেন। আর ভিডিওতে যদি তেমন ভিউ না হয়ে থাকে তাহলে দুই ও তিন নাম্বার সমাধান ফলো করতে পারেন।
পরিশেষে বলতে চাই আপনার যদি ইউটিউব আরও কোন তথ্য জানার ইচ্ছা হয় তাহলে একটা কমেন্ট করে জানিয়ে দিবেন।
| ভিডিও আপলোডের উপযুক্ত সময় |